[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

​পাবনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মিষ্টি বিতরণ

প্রকাশঃ
অ+ অ-

পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ। মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্সের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সিমা, পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা শিখা, এমপি প্রিন্স’র বিশেষ সহকারী ও পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফাহিমুল কবির খান শান্ত, শাহিনুর রহমান পলাশ, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির উজ জামান রাসেল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ইমরান শেখসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন