রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
এ ঘটনার পর দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!