পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টায় পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান। আজ মঙ্গলবার সকালে
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান। আজ মঙ্গলবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ শব্দবোমা ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।


মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


হাফিজুর রহমান বলেন, সকালে মিরপুরের দারুসসালাম ও শাহ আলী থানা এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আসার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ শব্দবোমা নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।


এখন মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান হাফিজুর রহমান।


এদিকে, সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পোশাকশ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। তিনি বলেন, তবে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি ও বাধার মুখে শ্রমিকেরা সড়কে অবস্থান নিতে পারেননি।


জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। পরে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের দাবিদাওয়ার বিষয়ে কথাবার্তা বলেন। একপর্যায়ে তাঁরা এলাকা থেকে চলে যান।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.