পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

গাজীপুরে ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে

প্রতিনিধি গাজীপুর
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কয়েকটি কারখানায় বন্ধ হয়েছে
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে বেশ কয়েকটি কারখানায় বন্ধ হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকার ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত জানানো হয়।


বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো আলিফ কম্পোজিট লিমিটেড, ফোর্টিস গার্মেন্টস লিমিটেড, ইউক্রেডিবল ফ্যাশন লিমিটেড, স্টারলিং ডিজাইন লিমিটেড, এরো স্পোর্টস ওয়্যার লিমিটেড, গ্লোবাস ফ্যাশন লিমিটেড, নিট প্লাস ফ্যাশন লিমিটেড, লিরিক ফ্যাশন লিমিটেড, রোমা ফ্যাশন লিমিটেড, জালো স্পোর্টস ওয়্যার লিমিটেড, জালো নিট কম্পোজিট লিমিটেড, ফ্যাশন ফ্লো লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ইন্টারস্টপ অ্যাপারেলস, করণী নিট কম্পোজিট, ডিভাইন গ্রুপ লিমিটেড, লিডা ফ্যাশন লিমিটেড, লিজ ফ্যাশন লিমিটেড, অ্যাপেক্স কোল্ডিং লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড এবং ইকো নিটস লিমিটেড।


শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছবি: পদ্মা ট্রিবিউন

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ন্যূনতম মজুরি অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে সরকার এবং বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়ার পরও আন্দোলন ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে উৎপাদন বন্ধের এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.