পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ

তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

নিজস্ব প্রতিবেদক ঢাকা
মিরপুর মডেল থানা
মিরপুর মডেল থানা | ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


থানার কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমরা থানার ভেতরে রয়েছি। থানার সামনে আমাদের ফোর্স রয়েছে, তারা বিষয়টি বলতে পারবে।’


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলেই এলাকায় বিকট শব্দ শোনা গেছে।


তবে একাধিক সূত্রে সেখানে একটি ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.