[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
ইমরান হোসেন সোহাগ | ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাঁড়া গোপালপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ইমরান হোসেন উপজেলার সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে ইমরান তাঁর বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর উচ্চবিদ্যালয়ের রেললাইনের পাশে চায়ের দোকানে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মুখে কালো কাপড় বেঁধে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। ঘটনাস্থলেই মারা যান সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত ব্যক্তির মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

প্রণব কুমার আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা, কী কারণে ইমরানকে হত্যা করেছে, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন