[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ১৬ ঘণ্টা, ভোগান্তিতে হাজারো যাত্রী

প্রকাশঃ
অ+ অ-
হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মনতলা রেলস্টেশন এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পার হলেও রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন পার হওয়ার সময় এর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায়। এই ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছায়। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ এখন শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে, আগামী দুই ঘণ্টার মধ্যে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার লিটন চন্দ্র দে বলেন, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ৯টায় ছেড়ে এসে এখন শায়েস্তাগঞ্জ জংশনে আটকে আছে। অন্যদিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস হরষপুর রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। এ ছাড়া সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেন দুপুর ১২টায় স্টেশন ছেড়ে পথে রয়েছে।

এদিকে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বুধবার রাতে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল সংগ্রহের চেষ্টা চালান। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন