[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি | ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম পৃথকীকরণ ইউনিটে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৪টি নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ৬৭টি শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে এই শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৩২ জন শিশু এবং ৬টি শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে আরও ২৩টি শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে একজন-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যার একটি আলাদা পৃথকীকরণ ইউনিট রয়েছে, যেখানে তিনটি চিকিৎসক দল গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘২৪ ঘণ্টায় নতুন ২৪টি শিশু ভর্তি হয়েছে। এই সময়ে কোনো মৃত্যু না হলেও হামের লক্ষণ নিয়ে রোগী আসা অব্যাহত রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক থেকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন