[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

বগুড়ায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগ নেতা ইলিয়াছ শাহকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের চকলোকমান বেজোড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

ইলিয়াছ শাহ মৎস্যজীবী লীগ বগুড়া শহর শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় বেজোড়া ব্রিজ এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন ইলিয়াছ শাহ। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে। তিনি দৌড়ে একটি দোকানের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর দুই পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ইলিয়াছ শাহ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন