[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হামে ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
দেশে এই সময়ে এক আতঙ্কের নাম হয়ে উঠেছে শিশুর হাম | ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব ১৬ এপ্রিল সকাল আটটা থেকে ১৭ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১২৭ শিশুর শরীরে।

গত ২৪ ঘণ্টায় হামে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু বরিশাল বিভাগের বরগুনা জেলার। অন্য শিশুটি ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। এই সময়ে সবচেয়ে বেশি ১২০ শিশুর হাম শনাক্ত হয় ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৫ জন এবং বরিশাল ও খুলনায় একজন করে শিশুর হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১১৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৫১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগেই ভর্তি হয় ৩৫৭ শিশু। সবচেয়ে কম ৪ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৪৭ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১৩ জন ও খুলনা বিভাগে ১১৮ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭৪ শিশু। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২১ হাজার ৪৬৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৯৮। তাদের মধ্যে ৩ হাজার ১৯২ জনের হাম শনাক্ত হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ২৪৩।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন