সিরাজগঞ্জে যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে নিহত ৩, আহত ১০
![]() |
| সিরাজগঞ্জে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হচ্ছে। আজ শুক্রবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার নলকা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম এবং নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে।

Comments
Comments