[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের জয়জয়কার

প্রকাশঃ
অ+ অ-
রাজবাড়ী আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ী সভাপতি আব্দুল বারী (বাঁয়ে) ও সম্পাদক আব্দুর রাজ্জাক | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত–সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ–সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহসম্পাদক ও সদস্য পদে দুজন বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা।

নির্বাচনে মোট ২১৩ জন ভোটারের মধ্যে ২১০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলে দেখা যায়, সভাপতি পদে বিএনপি-জামায়াত জোট–সমর্থিত ‘বারী-রাজ্জাক-রিপন’ পরিষদের কাজী আব্দুল বারী ওরফে কুটিন ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক-২ ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এম শাহিয়ার জামান রাজীব ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে আব্দুল্লাহ আল আমান ১৫৫ ভোট, মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল ১৩৪ ভোট, মো. মোশারফ হোসেন ১২১ ভোট এবং মো. হান্নান আহমেদ ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগ–সমর্থিত ‘মোস্তফা-রফিক-বিপ্লব’ পরিষদের সহসম্পাদক পদে মো. আরব আলী ১০৮ ভোট পেয়ে এবং সদস্য পদে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অশোক কুমার সাহা। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ-উল হাসান শামীম ও মুহাম্মদ ওবায়দুর রহমান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন