[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তীব্র তাপপ্রবাহে জনজীবন ওষ্ঠাগত, গরম আরও বাড়বে

প্রকাশঃ
অ+ অ-
রোদ থেকে রক্ষায় এক অভিভাবক সন্তানদের নিয়ে ছাতা মাথায় নৌকায় পারাপার হচ্ছেন। বেলতলা খেয়াঘাট, বরিশাল, ২ এপ্রিল | ছবি: পদ্মা ট্রিবিউন

চৈত্রের তীব্র গরমে পুড়ছে সারা দেশ। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, নীলফামারীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপপ্রবাহ বয়ে গেলেও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, কালবৈশাখীর সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন