[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খতিব নিহত

প্রকাশঃ
অ+ অ-
সাইফুল ইসলাম | ছবি: সংগৃহীত

বগুড়া শহরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার সকালে শহরের মাহবুব নগর এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করে। নিহত সাইফুল ইসলাম স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং পাশাপাশি ব্যবসা করতেন। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। তিনি শহরের মাহবুবনগর এলাকায় বসবাস করতেন এবং সেখানে জায়গা কিনে বাড়ির কাজ শুরু করেছিলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহাবুদ্দিন জানান, ছুরিকাঘাতে নিহত সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল পদে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে এক পক্ষের সঙ্গে সাইফুল ইসলামের বিরোধ ছিল। রোববার সকালে ওই জায়গায় বাড়ির কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন