[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুইডেনের লিগে নাম লেখালেন বাংলাদেশের সাকিব

প্রকাশঃ
অ+ অ-
উপসালা টাইটার্সের হয়ে খেলবেন সাকিব | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেট থেকে দূরে নন এই তারকা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার নতুন আরেকটি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে যাচ্ছে সুইডেন। এর নাম রাখা হয়েছে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। এই লিগে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাকিবকে পেয়ে বেশ আনন্দিত উপসালা। নিজেদের ফেসবুক পেজে সাকিবের হাসিখুশি ও আরাম করে বসে থাকা একটি ছবি প্রকাশ করেছে তারা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ড্রাফটের আগে সবচেয়ে প্রতীক্ষিত খেলোয়াড়কে দলে নিতে পেরে তারা দারুণ খুশি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান উদ্বোধনী নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন।

গ্রীষ্মকালেই শুরু হবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম আসর। এরই মধ্যে প্রাথমিক সূচি জানিয়েছে আয়োজকরা। উদ্বোধনী ম্যাচ হবে ১৫ জুন। ২০ জুন ফাইনাল দিয়ে শেষ হবে এই আসর। নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম আসরে শুভেচ্ছাদূত হিসেবে থাকবেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল।

প্রথম আসরে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। সাকিব ছাড়াও আরও কয়েকজন পরিচিত ক্রিকেটারকে দেখা যাবে এই সুইডিশ লিগে। টুর্নামেন্টে খেলবেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেলের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে একটি জমজমাট আসরের অপেক্ষায় রয়েছে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির কর্তৃপক্ষ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন