[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের এএসআই আহত

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হন এএসআই আবদুল আজিজ। গতকাল বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন 

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুরুদাসপুর থানার সহকারী উপপরিদর্শক আবদুল আজিজ আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এই পুলিশ কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির সাবেক পৌর মেয়র মশিউর রহমান ও পৌর মেয়রপ্রার্থী হতে আগ্রহী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আবদুল আজিজ গুরুতর আহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন