ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তা করছে সরকার
| প্রতীকী ছবি |
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সময় নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই অনুযায়ী, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারিত আছে।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মানুষের যাতায়াত ও সুবিধার কথা বিবেচনা করে এই ছুটি আরও বাড়তে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
Comments
Comments