[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাসা থেকে গ্রেপ্তার হলেন রংপুরের এক আওয়ামী লীগ নেতা

প্রকাশঃ
অ+ অ-
আজিজুল ইসলাম | ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার মামলার আসামি তিনি। ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গঙ্গাচড়া থানা সূত্রে জানা গেছে, চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। আজিজুল ইসলাম এই মামলার ২২ নম্বর এজাহারভুক্ত আসামি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছবুর বলেন, আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর শুক্রবার সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন