[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
ধর্ষণ | প্রতীকী ছবি

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার ভিডিও ধারণ করারও অভিযোগ উঠেছে। মামলা হওয়ার পাঁচ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত দুই কিশোরকে আইনের আওতায় এনেছে পুলিশ। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

ভাটারা থানা পুলিশ জানায়, স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ওই ছাত্রী গত ৮ মার্চ সকাল ১১টার দিকে তার এক বন্ধুর (১৭) সঙ্গে বেড়াতে বের হয়। একপর্যায়ে তারা নয়ানগরের একটি ভবনের দোতলার একটি বাসায় যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোর ছাত্রীকে ধর্ষণ করে। পরে তার ব্যাগ থেকে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, ওই কিশোর চলে যাওয়ার পর তার এক বন্ধু ঘরে ঢুকে ছাত্রীকে জানায় যে, ধর্ষণের ঘটনা সে ভিডিও করে রেখেছে। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে-ও ছাত্রীকে ধর্ষণ করে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর ছাত্রী বাসায় ফিরে গেলে বিষয়টি স্বজনেরা জানতে পারেন। পরে করণীয় নিয়ে আলোচনা করে গত শনিবার মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, মামলা হওয়ার পরপরই আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভাটারার সাইদনগর এলাকা থেকে ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আজ সোমবার ওই দুই কিশোরকে আদালতে হাজির করা হবে। একই সঙ্গে শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সুবিধাজনক সময়ে আদালতে তাঁর জবানবন্দিও নেওয়া হবে। ভুক্তভোগী ছাত্রীর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন