[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তেল পেতে আজও পাম্পে পাম্পে অপেক্ষা, কাটছে না দুর্ভোগ

প্রকাশঃ
অ+ অ-
পাম্পের সামনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের লম্বা সারি। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে, ১৭ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন 

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। ছুটির দিনে সত্ত্বেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ সারি চোখে পড়ে।

সকাল ১০টায় রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, জ্বালানি তেলের জন্য গাড়ির সারি প্রায় এক কিলোমিটারের বেশি ছুঁয়ে গেছে।

স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি বাস ও পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন তেলের জন্য অপেক্ষা করছিল। তবে অন্যান্য দিনের তুলনায় মোটরসাইকেলের সারি কম ছিল।

জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছিলেন মো. জসিম। তিনি প্রাইভেট কারের চালক। তিনি জানান, সাধারণ দিনে অপেক্ষার সময় আরও বেশি হয়। আজ তুলনামূলক কম সময় লাগছে।

সকাল সাড়ে ১০টার সময় পর্যন্ত স্টেশনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছিল।

দীর্ঘ সারিতে অপেক্ষার পর পাম্পে এসে তেল নিচ্ছেন প্রাইভেট কারের চালকেরা। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে, ১৭ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন 

তবে আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে সকাল থেকে তেল দেওয়া হলেও ১০টার কিছু আগে তা বন্ধ করে দেওয়া হয়। তখন সেখানে তেল নেওয়ার জন্য দীর্ঘ সারি গড়ে উঠেছিল। পরে সাড়ে ১০টার দিকে শতাধিক গাড়ি দাঁড়িয়ে ছিল।

তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. আজম বলেন, ‘তেল শেষ হয়ে গেছে। তাই আপাতত সরবরাহ বন্ধ। তেল এলে আবার দেওয়া হবে।’

কবে থেকে তেল দেওয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অন্তত বেলা ২টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

প্রাইভেট কারের চালক শিহাব আহমেদ বলেন, ‘সকাল ১০টার আগে হঠাৎ তেল দেওয়া বন্ধ করে দেয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেল শেষ। ছুটির দিনে এত লম্বা সারি! কতক্ষণ অপেক্ষা করতে হবে, বোঝা যাচ্ছে না।’

বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনেও দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে। এখানে মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, আর প্রাইভেট কারের সারি জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছেছে।

রাইড শেয়ারিং চালক রাসেল আহমেদ প্রায় ৫০ মিনিট অপেক্ষা করে ট্রাস্ট ফিলিং স্টেশনের কাছে এসেছেন। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়ি পাবনায় মোটরসাইকেল চালিয়ে যাব। তাই ট্যাঙ্ক ভর্তি করতে এতক্ষণ ধরে অপেক্ষা করছি।’

তেল নেওয়ার জন্য পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়, ১৭ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাসেল আরও বলেন, ‘শুনেছি গ্রামে তেলের ঘাটতি বেশি। তার ওপর ঈদের ছুটি। তাই সময় লাগলেও অপেক্ষা করছি। অন্য দিন অপেক্ষার সময় আরও বেশি লাগত। আজ কম সময়েই তেল নিতে পারছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন