[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুদকের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর শুনানি ৯ এপ্রিল

প্রকাশঃ
অ+ অ-
বাসা থেকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গাড়িতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন  

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এই আবেদন করেন। আসামিকে আদালতে হাজির করে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় করা মানব পাচারসংক্রান্ত একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।

গত সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএসের বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

আজ আদালতে দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরী ৭ হাজার ১২৪ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাঁদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা নেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে। আবেদনে আরও বলা হয়, তিনি জামিন পেলে তদন্তে বাধা দিতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন