[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশঃ
অ+ অ-
ছুরি | প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।

রোববার রাত প্রায় ১০টার দিকে কাজলা এলাকার স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের বন্ধু রায়হান জানায়, রোববার রাতে মাহিম কাজলা এলাকায় এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। সে সময় স্কুল গলিতে ১০ থেকে ১২ জন কিশোর তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেওয়া হয়। এরপর তার ভগ্নিপতি রাফিসসহ স্বজনেরা মাহিমকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের ফল ব্যবসায়ী দীন ইসলামের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন