[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

'প্রথমবার ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে'

প্রকাশঃ
অ+ অ-

ভোট দিতে এসেছেন ফাতেমা ও তানিয়া। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে | ছবি: পদ্মা ট্রিবিউন

‘প্রথমবার ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে। এবার দুটি ভোট। একটি হচ্ছে হ্যাঁ-না, আরেকটি সংসদ নির্বাচনের।’

ভোটের লাইনে দাঁড়িয়ে এসব কথা বলেন প্রথমবার ভোট দিতে আসা ফাতেমা ও তানিয়া। তখন সকাল আটটা ছুঁইছুঁই। তারা জানান, শ্যামপুর লালমসজিদ এলাকা থেকে এসেছেন। ঢাকা-৪ আসনের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে পুরুষ ও নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ভোটের পরিবেশ ভালো বললেন শ্যামপুর কদমতলীর ৬৮ বছর বয়সী মো. ইস্রাফিল। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।’

একই কেন্দ্রে ভোট দিতে আসা নতুন কদমতলীর আরেক বাসিন্দা মো. রুবেল বলেন, ‘আগে দিতে পারিনি। এসে দেখি ভোট হয়েছে। এবার নির্বাচনের পরিবেশ ভালো।’

সওয়া আটটার দিকে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, ‘চারটি বুথের মধ্যে তিনটিতে সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে। একটি বুথে এক প্রার্থীর পক্ষে ভুল ভোটার তালিকা নিয়ে আসায় শুরুতে কিছুটা দেরি হয়েছে। কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৭২৯।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন