[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভোটের জন্য বাসের দাবি, মূল ফটকে তালা দিল চাকসু

প্রকাশঃ
অ+ অ-
শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার জন্য বাস দেওয়ার দাবিতে মূল ফটকে তালা দিয়েছে চাকসু। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

ভোট দিতে বাড়ি যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাস দেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এই তালা দেওয়া হয়। চাকসুর নেতারা দাবি করেন, শিক্ষার্থীরা ভোট দিতে বাড়ি যেতে চাইছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতায়াতের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই তারা এই কর্মসূচি নিয়েছেন।

তালা দেওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ভোট দিতে আগ্রহী হলেও টিকিট না পেয়ে ফিরে এসেছেন। আমরা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের কাছ থেকে ১৯টি বাস ও একটি ট্রেন বুকিংয়ের জন্য ৯ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু উপাচার্য কোনো সহায়তা করতে রাজি হননি।’

সোহানুর রহমান আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এটি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেনের দুটি বগি বুকিং দেওয়া হয়েছে। তবে এটি পর্যাপ্ত নয়। শিক্ষার্থীরা ভোট দিতে বাড়ি যেতে চান। এ কারণে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ বাস বরাদ্দের দাবিতে তালা দিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ভোট দিতে বাড়ি গেছেন, তবে কেউ কেউ যাতায়াত ও আর্থিক সংকটের কারণে ক্যাম্পাসেই রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিলেও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে না।

চাকসুর নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি রিসিভ করেননি। পরে সহ–উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিনের সঙ্গে কল করা হলেও তিনি ও রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে জানেন না। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন