বিপুল ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির প্রার্থী ফজলুর রহমান
| ফজলুর রহমান | ছবি: সংগৃহীত |
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে হারিয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, আসনটির ১৫০টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭ হাজার ৩২৬ ভোট।
উপজেলাভিত্তিক ফলাফলে ইটনায় ফজলুর রহমান পেয়েছেন ৫৪ হাজার ২৮৯ ভোট। সেখানে রোকন রেজা পেয়েছেন ২০ হাজার ৯৩৯ ভোট। মিঠামইনে ফজলুর রহমানের প্রাপ্ত ভোট ২৬ হাজার ৭৫৬। একই উপজেলায় রোকন রেজা পেয়েছেন ২২ হাজার ৪৫১ ভোট। অষ্টগ্রামে ফজলুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৯০৯ ভোট। আর রোকন রেজার প্রাপ্ত ভোট ১৩ হাজার ৯৩৬।
তিন উপজেলায় মোট হিসেবে ফজলুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী রোকন রেজার চেয়ে ৭২ হাজার ৬২৮ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
এ বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি আমার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমার শেষ বয়সে এলাকার মানুষ আমাকে যে সম্মান দেখিয়েছে, তা আমি রক্ষা করতে চেষ্টা করব।’
Comments
Comments