শেষ হলো অন্তর্বর্তী সরকারের শাসনকাল
![]() |
| ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার | ছবি: সংগৃহীত |
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হলো অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট বাতিল করা হয়। এই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করল বিএনপি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর আবার বিএনপি সরকার গঠন করেছে।

Comments
Comments