[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন গোপালগঞ্জের ৪০০ কারাবন্দি

প্রকাশঃ
অ+ অ-
গোপালগঞ্জ কারাগারে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন কারাবন্দিরা | ছবি: পদ্মা ট্রিবিউন   

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কারাগারের ৪০০ বন্দি।

মঙ্গলবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে কারাগারে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুরু হয়। কারাগারে তৈরি করা অস্থায়ী শহীদ মিনারে এই ৪০০ বন্দি শ্রদ্ধা জানান। বন্দিরা সারিবদ্ধভাবে একে একে ফুল দিয়ে শহীদদের প্রতি তাঁদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে কারাবন্দিরা বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় অনেক বন্দি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এর আগে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) আল মামুন, জেলার মোশফিকুর রহমানসহ কারা কর্মকর্তা ও কারারক্ষীরা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বন্দিদের জন্য শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আল মামুন বলেন, অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দিবসের প্রথম প্রহরে আমরা গোপালগঞ্জ পৌর পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছি। এরপর সকালে কারাবন্দিরা কারাগারের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে আমরাও অংশ নিয়েছি। বন্দিদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন