[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

১২ মার্চ বসছে সংসদের অধিবেশন, নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় সংসদ ভবন | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো অধিবেশনে পেশ করা হবে। একই সঙ্গে শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই অনুযায়ী ১২ মার্চ তারিখটি নির্ধারণ করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন