বাঘারপাড়া আ.লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা
![]() |
| কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
যশোরের বাঘারপাড়া উপজেলায় দীর্ঘ দেড় বছর পর আওয়ামী লীগ কার্যালয় খুলেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার রাতে এই সংক্রান্ত দুই মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের দরজার তালা ভেঙে ৩০ থেকে ৩৫ জনের একদল যুবক ভেতরে প্রবেশ করেন। এরপর তাঁরা কার্যালয়ের দেওয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। ওই সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। স্লোগান দিতে দিতেই দ্রুত ওই স্থান ছেড়ে চলে যান তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়া যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তাঁরা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী বিপুল ফারাজীর অনুসারী হিসেবে পরিচিত।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Comments
Comments