বরিশালে সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
![]() |
| জেবুন্নেছা আফরোজ | ছবি: সংগৃহীত |
বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন।
তাঁর সঙ্গে জামিন পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেবুন্নেছা আফরোজসহ তিনজনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির।
এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Comments
Comments