[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফটিকছড়িতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালককে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
নিহত উবারচালকের নাম মুজিবুর রহমান | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে এক উবারচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা–বাগান থেকে লাশটি পাওয়া যায়।

নিহত উবারচালকের নাম মুজিবুর রহমান (২৮)। তিনি কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। পুলিশের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় তাঁর মোটরসাইকেল পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মুজিবুর রহমান মোটরসাইকেলে যাত্রী আনা–নেওয়া করতেন। গতকাল শনিবার রাতেও তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়েছেন। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে রাস্তার পাশে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কাঞ্চননগর ইউনিয়নের সাবেক সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা যাত্রী পরিচয়ে মোটরসাইকেলে উঠে পরে তাঁকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তথ্য অনুযায়ী, তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন