[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ

প্রকাশঃ
অ+ অ-
র‍্যাবের লোগো | ছবি: র‍্যাবের ফেসবুক পেজ থেকে নেওয়া

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, নাম পরিবর্তনের বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। এখন এ বিষয়ে আদেশ জারি হবে।

র‍্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংস্থাটি ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করে। প্রথম অপারেশনাল দায়িত্ব পায় একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার জন্য। এর পর র‍্যাব মূলত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকে। ২০০৪ সালের ২১ জুন থেকে র‍্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন