সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে টাকা রেখে যাবে অন্তর্বর্তী সরকার: সালেহউদ্দিন আহমেদ
প্রকাশঃ
![]() |
| অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ বা তার বেশি বাড়ানোর যে সুপারিশ দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অর্থ বরাদ্দ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পে-কমিশন নিয়ে অনেক প্রশ্ন আসছে। বলতে চাই, পে-কমিশনটি পরীক্ষা করার জন্য একটি কমিটি করা হবে। বাজেট ধাপে ধাপে দেওয়া হবে। টাকা-পয়সা দেওয়া হবে, এরপর রিপোর্টের রিকমেন্ডেশন জানানো হবে। রিকমেন্ডেশন রিপোর্টটি খুব ভালো হয়েছে। আশা করি, এটি সফল হবে।'

Comments
Comments