[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুয়ার খুলল বইমেলা

প্রকাশঃ
অ+ অ-
বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারিক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

অমর একুশে বইমেলা-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরপরই মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের বইমেলার মূল ভাবনা বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে রাত সাড়ে ৮টার পর মেলায় প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হবে।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়েছে। মেলায় সব মিলিয়ে ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি। এছাড়া উদ্যানের মুক্ত মঞ্চের পাশের গাছতলায় ছোট কাগজ বা ‘লিটল ম্যাগাজিন’ চত্বরে ৮৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

শিশুদের জন্য তৈরি বিশেষ চত্বরে অংশ নিয়েছে ৬৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন বিকেল ৩টায় মেলার মূল মঞ্চে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা সভা বা সেমিনার এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।

বইমেলা চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন