[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নড়াইলে আধিপত্যের লড়াইয়ে বাবা-ছেলেসহ ৪ জন নিহত

প্রকাশঃ
অ+ অ-
চারজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন    

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুর এলাকায় দুটি পক্ষ বেশ সক্রিয়। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ। এই দুই পক্ষের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন