[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভারত-বাংলাদেশ সম্পর্ক অকৃত্রিম: ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার | ছবি: পদ্মা ট্রিবিউন    

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। 

শনিবার সকালে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষাশহীদদের স্মরণে কিছুক্ষণ শহীদ মিনারের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন মনোজ কুমার। পরে তিনি সবাইকে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, এই বাংলা ভাষা, দুই দেশই এই ভাষাকে ভাগ করে নেয়। শুধু ভাগ করে নেওয়া নয়; আমি বলতে চাই বাংলা ভাষা ও সংস্কৃতি ভারত-বাংলাদেশ দুই দেশের মানুষই পালন করে, লালন করে এবং হৃদয়ে ধারণ করে।

মনোজ কুমার আরও বলেন, দুই দেশের এই যে সম্পর্ক, তা কৃত্রিম নয়। এটি একটি অকৃত্রিম সম্পর্ক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন