বৈধ মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমছে
![]() |
| প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা, ১ জানুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনে শুল্কছাড় দিয়েছে সরকার। মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুল্কছাড়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তগুলোর কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে এই হার ছিল ২৫ শতাংশ, এখন দিতে হবে ১০ শতাংশ। একই সঙ্গে দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। এতে করে অনেকেই দেশে মুঠোফোন উৎপাদনে আগ্রহী হবেন।

Comments
Comments