তারেক রহমানের সঙ্গে দেশে এল বিড়াল ‘জেবু’
![]() |
| দেশে ফিরেছে তারেক রহমানের পোষা বিড়াল জেবু। নিয়ে যাওয়া হয়েছে তাকে | ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে |
‘জেবু’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল। তারেকের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বেলা ১২টার পর জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে একটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা থাকে, ‘দেশে ফিরেছে জেবু’।
এর কিছুক্ষণ আগে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইট। এই ফ্লাইটে তার সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
এর আগে পোষা বিড়াল জেবুর সঙ্গে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তারেক রহমান। এরপর বিড়ালটি সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহের কেন্দ্রে উঠে আসে। বিভিন্ন সময় ছবি ও ভিডিওতে দেখা গেছে, তারেক রহমানের আশপাশে বিড়ালটিকে।
![]() |
| তারেক রহমানের পাশে পোষা বিড়াল ‘জেবু’ | ফাইল ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে |
পরে পোষা বিড়ালের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গে বিবিসি বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।’
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে বেলা ১১টা ৩৯ মিনিটে তাঁদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন। গণসংবর্ধনাস্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।
গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।


Comments
Comments