[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত ভূমিকম্পে

প্রকাশঃ
অ+ অ-
সূত্রাপুরে ভূমিকম্পে অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন। আজ সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

ভূমিকম্পে আজ শুক্রবার সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, ভূমিকম্পের সময় কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানানো সম্ভব হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন আরও ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হতাহতের এসব খবর স্বাস্থ্য অধিদপ্তরের টেলিফোনিক তথ্যের ভিত্তিতে জানা গেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন