[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডেমরা থেকে চারটি গ্রেনেড উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া চারটি গ্রেনেড | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে চারটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে এসব গ্রেনেড লুট হয়েছিল।

শনিবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় গ্রেনেড উদ্ধার সংক্রান্ত তথ্য জানানো হয়। র‍্যাব-১০-এর একটি দল এই অভিযান পরিচালনা করেছে।

র‍্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আটটার দিকে ডেমরার সারুলিয়ার গরুর হাট নামের একটি স্থান থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো ডেমরা থানায় হস্তান্তর করা হবে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন