[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
হোটেল ওয়েস্টিন | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাজধানীর গুলশান এলাকায় হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে ৫০ বছর বয়সী টেরেন্স আরভেল জ্যাকসনের লাশ তার হোটেল কক্ষে পাওয়া যায়, জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান। তিনি বলেন, ঢাকায় মার্কিন দূতাবাস লাশটি ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের নজরদারিতে নিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,  ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন জ্যাকসন। গত শনিবার হোটেলে উঠেছিলেন তিনি। রোববার দুপুর পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে পুলিশ ও দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। দূতাবাসের একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন। এরপর স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা থাকায় লাশটি ‘বিনা ময়নাতদন্তে’ দূতাবাসের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন