[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেনজীরের স্ত্রী-সন্তানদের হাজির হতে নতুন তারিখ দিল দুদক

প্রকাশঃ
অ+ অ-

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ | ছবি: বেনজীরের ফেসবুক থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক: সময় চেয়ে করা আবেদনের প্রেক্ষাপটে পু‌লি‌শের সা‌বেক মহাপ‌রিদর্শক (আইজি‌পি) বেনজীর আহমেদের স্ত্রী জিশান মীর্জা ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নতুন তারিখ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার বেনজীরের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে দুদকে সময় চেয়ে আবেদন করা হয়। আগামী ২৪ জুন তাঁদের হাজির হতে নতুন তারিখ দিয়েছে দুদক। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবা‌দের জন্য নতুন তারিখ দেয় দুদক। ২৩ জুন তাঁকে দুদকে হাজির হতে বলা হয়।

গত ২৮ মে বেনজীর ও তাঁর স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তাঁর স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। কিন্তু গত বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তাঁর আইনজীবী আরও ১৫ দিনের সময় চান। এরপর বেনজীরের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকেও সময় চেয়ে আবেদন করা হয়।

বেনজীর ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

আদালতের ওই আদেশ আসার আগেই গত ৪ মে বেনজীর আহমেদ স্ত্রী–সন্তানদের নিয়ে দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন