[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে বিদায় সংবর্ধনা

প্রকাশঃ
অ+ অ-

এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অতিথিবৃন্দের ফটোসেশন | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।  

কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজের সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। বিশেষ অতিথি, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী- ২ বীরবল মণ্ডল ও কলেজের উপাধাক্ষ সাইয়েদ কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ | ছবি: পদ্মা ট্রিবিউন

অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শওকত ওসমান, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বিশ্বাস ও পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
 
এর আগে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও শিশির খান। পরে স্থানীয় শিল্পী এবং কলেজ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন