[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩৮২ জন

প্রকাশঃ
অ+ অ-

| ফাইল ছবি

প্রতিনিধি পাবনা: এ বছরে পাবনার ঈশ্বরদী উপজেলায় অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৩৮২ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বাল্যবিয়ের কারণে এ পরিস্থিতি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার।

১৩ জুন উপজেলা পরীক্ষা কেন্দ্র সচিবদের প্রস্তুতিমূলক সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব তথ্য জানা যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র বলছে, সারাদেশের মতো ঈশ্বরদীতে আগামী ১৯ জুন শুরু হয়ে ৬ জুলাই পর্যন্ত চলবে এ পরীক্ষা। চলতি বছরে ঈশ্বরদীতে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী। মোট ৭টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ৮৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

গত বছর ২০২১ সালে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪ হাজার ৯৮০ পরীক্ষার্থী। সেই হিসেবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৮২ জন।

এ বিষয়ে সেলিম আকতার বলেন, করোনার কারণ ছাড়াও কিছু অসচেতন অভিভাবকদের কারণে মেয়েদের বিয়ে হওয়ায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে বলে আমরা মনে করছি। এর বাইরেও নানা কারণে অনেক শিক্ষার্থী সময় মতো ভর্তি হয়নি বলেও জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন