পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক ঢাকা
উমামা ফাতেমা
উমামা ফাতেমা | অলংকরণ: পদ্মা ট্রিবিউন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেছেন।


বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে উমামা লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’


এরপর তিনি লেখেন, ‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেটপ্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’


পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন রাখেন, ‘কেমন লাগল আইডিয়াটা?’


তবে এই পোস্টে তিনি কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।


উমামা ফাতেমার ওই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এর ভেতরের বার্তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.