পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুল হায়দার কলকাতায় মারা গেছেন

শনিবার সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

নিজস্ব প্রতিবেদক ঢাকা
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন | ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্য জানিয়েছেন, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন।


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান। ক্যানসার শনাক্ত হওয়ার পর চেন্নাইয়ে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে কলকাতায় আনা হয়। সেখানকার রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।


মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।


তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.