পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে তিন রাউন্ড গুলি

তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিনিধি খুলনা
গুলি
গুলি | প্রতীকী ছবি

খুলনার তেরখাদায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে (৪৭) গুলি করেছে দুর্বৃত্তরা।


শনিবার রাত ১০টার দিকে উপজেলার মিকাইলের স’মিলের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, রাত ১০টার দিকে মোকামপুর বাজার থেকে ভ্যানে করে উত্তর মোকামপুরের বাড়িতে ফিরছিলেন মাফিজুর। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তাঁর বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে বিদ্ধ হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।


আহত মাফিজুর রহমান আবুল হোসেনের ছেলে। তাঁর বাড়ি তেরখাদা থানার উত্তর মোকামপুর গ্রামে।


খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


উল্লেখ্য, চলতি বছরের সাড়ে ১০ মাসে খুলনা জেলা ও মহানগরে ৭৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় গুলিতে আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.