পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

বাংলামোটরে ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন

পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেল আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন
স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেল আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলটি আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।


আটক ব্যক্তির নাম ফেরদৌস আহাম্মেদ সাইমন। তিনি হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের গলিতে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে সাইমনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এরপর সাইমন ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা তাঁকে ঘিরে ধরে। বিক্ষুব্ধ জনতা এ সময় তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে সাইমনকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যায়।


আহত সোহাগের বাড়ি নিউ ইস্কাটন এলাকায়। তিনি অভিযোগ করেন, সাইমন দীর্ঘদিন ধরে এলাকায় মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক চালানের সঙ্গে যুক্ত। এসব কারণেই তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।


হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.