‘র’ প্রধান ঢাকায়
বাংলাদেশে আসার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন।
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পরাগ জৈন।
তবে ভারতীয় প্রতিনিধিদলের এই সফর নিয়ে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ বা ‘র’) সচিবের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ সচিবের দায়িত্বও পালন করছেন।
ঢাকা সফরে তাঁর সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তাঁরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারের ওই সূত্র জানিয়েছে, সফরকালে তাঁরা ঢাকার একটি হোটেলে থাকবেন। বাংলাদেশে আসার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন।
How did this article make you feel?