পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হলো ছাত্রলীগ নেতাকে

উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে

প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায়
ঝালকাঠির নলছিটিতে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় | ছবি: ভিডিও থেকে

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার বেলা একটার দিকে উপজেলার দপদপিয়া পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।


সিরাজ মোল্লা দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তিনি দপদপিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে গতকাল শনিবার দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই সোহেল মোল্লা (৩৫), জুয়েল মোল্লা (৩২) ও শহিদ মোল্লার (৩০) নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা হাতকড়া পরানো অবস্থায় সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেন। পুলিশ তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লার বংশের প্রায় ৫০টি পরিবারের তিন শতাধিক আত্মীয়স্বজন আছেন। একই স্থানে ও কাছাকাছি তাঁদের বসতবাড়ি। সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর শুনে তাঁর শতাধিক আত্মীয়স্বজন সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন।


হামলায় আহত হয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ। তিনি বলেন, হামলায় তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারে জোরালো অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.